**পদ্মাটাইমস ডেস্ক**: রংপুরে প্রথমবারের মতো ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চেম্বার চালু করেছেন ডা. এস. এম. এহ্সানুল কবির এহ্সান। তিনি বর্তমানে শহরের ধাপ মোড়ের ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। ১৪ অক্টোবর থেকে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন এবং তার মাধ্যমে রংপুরে প্রথমবারের মতো ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি অর্জনকারী কোনো চিকিৎসকের চেম্বার চালু হয়েছে।
ডা. এহ্সানুল কবির বলেন, “ফ্যামিলি মেডিসিন হল চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ শাখা, যা একটি পরিবারের সব সদস্যের জন্য প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা প্রদান করে থাকে। একজন ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমি প্রতিটি রোগীকে পরিবারের সদস্যের মতো যত্নসহকারে চিকিৎসা ও পরামর্শ প্রদান করি।”
তিনি আরও জানান, “রংপুরে আমার জানামতে, এখানে আগে কোনো চিকিৎসক ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি অর্জন করেননি। আমি এই প্রথম এ বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি ও দক্ষতা অর্জন করে রোগী দেখা শুরু করেছি এবং আশা করি আমি মানসম্মত সেবা দিতে সক্ষম হব।”
ডা. এস. এম. এহ্সানুল কবির এহ্সান রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ফ্যামিলি মেডিসিনে এফএমডি ও ফেলোশিপ ইন ফ্যামিলি মেডিসিন ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, ডিওসি (চর্ম ও যৌন) এবং সিসিডি (ডায়াবেটোলজি) ডিগ্রি রয়েছে তার। তার রোগী দেখার অভিজ্ঞতা ১০ বছরেরও বেশি।
যারা পরিবারের সব বয়সের সদস্যের সঠিক চিকিৎসা পরামর্শ নিতে চান, তারা সিরিয়ালের জন্য কল করতে পারেন এই নম্বরে: **০১৭১০৩৫৪১৪৭**।
